খিলক্ষেতের বরুয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

ডেক্স রিপোর্ট : রাজধানীর খিলক্ষেতের বরুয়া এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। র‌্যাবের দাবি নিহত আনোয়ার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

বন্দুকযুদ্ধে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ৪টি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।