সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ ,ঘাটাইল প্রতিনিধি ঃ দ্বিধা-বিভক্ত আওয়ামীলীগকে অবশেষে এক মঞ্চে দেখা গেল। গতকাল বুধবার আওয়ামীলীগের সাত মনোনয়ন প্রত্যাশী জামাত শিবির ও বিএনপির ষড়যন্ত্র ও নৈরাজ্য সহিংসতার প্রতিবাদে এক মঞ্চে বক্তৃতা করলেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ঘাটাইল পৌর সভার মেয়র শহীদুজ্জামান খানের (ভিপি শহীদ) উদ্যোগে বিশাল এক জন সভার আয়োজন করেন। সভায় আওয়ামীলীগের সাত মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব ডা.কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, সোনালী ব্যাংক লিঃ পরিচালনা পর্ষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. নূরুল আলম তালুকদার, সুপ্রিমকোর্টের ডেপুটি আ্যাটুর্নি জেনারেল ড. শহীদুল ইসলাম, সাবেক এমপি মতিউর রহমানের পুত্র তানভীর রহমান. তেঁজগাও সরকারী কলেজের অধ্যাপক ড. অধীর চন্দ্র সরকার এক মঞ্চে বক্তৃতা করেন ।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
