স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজ-এর আন্তর্জাতিক কুরিয়ার খাচা ব্যবসায়ী, সিএন্ডএফ ব্যবসায়ী এবার হোটেল ব্যবসায় মনোনিবেশ করেছেন। তিনি আশকোনা হজ ক্যাম্পোর উত্তর-পূর্ব দিকে ‘হোটেল গ্র্য্যান্ড নূর’ নামে এক বিশালাকার হোটেল গড়ে তুলেছেন।
জানা যায়, প্রায় ১ কোটি টাকা এডভান্স দিয়ে তিনি এ হোটেলের পজিশন নিয়েছেন বলে জানা যায়। তার সাথে ব্যবসা করা এক ব্যবসায়ী রস করে বলেন, এবার কি নাজির হোটেল ব্যবসার দিকে মনোযোগ দিলেন। বৈদেশিক কর্মসংস্থান , ল্যান্ড এবং আন্তর্জাতিক আবসিক হোটেল ব্যবসায়ীর নূর ভবনে এ গ্র্যান্ড নূর হোটেল গড়ে তোলা হয়েছে। এ হোটেলে নাকি বাংলা খাবারের পাশাপাশি বিদেশী খাবারের স্বাদও পাওয়া যায়।
এ ব্যাপারে কথা বলতে হোটেল গ্র্য্যান্ড নূরে গিয়েও ব্যবসায়ী নাজিরকে পাওয়া যায়নি। এক কর্মচারি জানান, কয়েকজন ব্যবসায়ী মিলে এ হোটেল করেছেন। এদের মধ্যে নাজির স্যার আছেন।
উপরে বিশালাকার আবাসিক হোটেল দ্বিতীয় তলায় আন্তর্জাতিক মানের খাবার হোটেল,
আশপাশে এ মানের হোটেল না থাকায় হোটেলটি চলছে ভাল। গ্রাহকরা খাবারের স্বাদ নিতে এ হোটেলে পদার্পণ করছেন। এক্কেবারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও হজ ক্যাম্প পাশে হওয়ায় এ হোটেলের ভবিষ্যত ভাল বলে অনেকে জানান। বিশেষ করে বছরের অন্যান্য মাসের চেয়ে হজের মাসে এ হোটেল জমজমাট চলবে বলে অনেকে জানান।
পাশে হোটেল হলিডে: এ হোটেলের পাশে আরেকটি পুরনো হোটেল হলিডে চলছে। এখানের খাবারের মানও ভাল। এখানে বাংলার পাশাপাশি চাইনিজ খাবারও পাওয়া যায়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
