সংবাদদাতা : টাঙ্গাইল পৌর শহরের রাজধানী ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন বলেন, অপরিষ্কার ও নোংরা থাকার অপরাধে ১৫ হাজার টাকা এবং ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যামপল রাখার অপরাধে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শিমু সাহাসহ আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
