ট্রাম্পের নিরাপত্তা উপদেস্টা লিসা কার্টিসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

একুশে বার্তা প্রতিবেদন : ঢাকা ছেড়ে যাওয়ার আগে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লিসা কার্টিস। ৪ মার্চ রোববার বিকালে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে ওই বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিএনপি এবং মার্কিন দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, প্রায় পৌনে এক ঘণ্টার পূর্ব-নির্ধারিত ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের কারাবাসসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিএনপির তরফে বেগম খালেদা জিয়াসহ সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান ‘হয়রানিমুলক’ মামলা সংক্রান্ত ৪টি ডকুমেন্ট বই হস্তান্তর করা হয় লিসাকে।