ডিসির কেরামতি : কোটি টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভে কর্মরত ডেপুটি কমিশনার (ডিসি) অথেলো চৌধুরির কেরামতিতে শাহজালাল বিমানবন্দরের এপ্রোন এলাকা থেকে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। গত ৩ মার্চ সিগারেট জব্দ করলেও ৭ মার্চ বৃহস্পতিবার ঢাকা কাস্টমস হাউজ গুদামে নেয়া হয়েছে বলে কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ মো. তামজুল ইসলাম পাসপোর্ট নম্বর-০২৫৬৪৭৯ আলনাস এক্সপ্রেস কার্গো লিমিটেডের নামে আমদানিকারক মিরাজ এন্টারপ্রাইজ, ৩৫ গ্রাউন্ড ফ্লোর, খিলগাও, তালতলা মসজিদ মার্কেট , মোবাইল নম্বর-০১৯২২৩৩৯৯০৯- এই ঠিকানায় ব্যক্তিগত পণ্য বা পার্সোনাল এপেক্স আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে ইকে-৫৮২ ফ্লাইটে আবুধাবি থেকে ৪টি ক্যারেটে করে ১১৬০ কেজি ব্যক্তিগত ব্যহারের পণ্য আমদানি করে শাহজালালে নিয়ে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম ডিসি অথেলোর নেতৃত্বে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর এপ্রোন এলাকায় অভিযান চালিয়ে পণ্যের চালানটি আটক করে। ৪টি ক্যারেটে ১১৬০ কেজি পণ্যের চালান খুলে বিভিন্ন ব্রান্ডের ১ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করে। পরে জব্দকৃত সিগারেট বিমানের হেফাজতে রেখে দেয়া হয়। আজ ৭ মার্চ জব্দকৃত সিগারেট ঢাকা কাস্টমস হাউজের গুদামে আনা হয়েছে।ক্রমশ