ডিসি কুরিায়ারের নেতৃত্বে অভিযান : পাচারের সময় আরো ৬৫০ কেজি কমার্শিয়াল পণ্য জব্দ

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়ন গেট দিয়ে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য জব্দের পর এবার ৬৫০ কেজি কমার্শিয়াল পণ্য জব্দ করেছেন ডিস কুরিয়ার। গত ২৩ জানুয়ারি ডিসি কুরিয়ার রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সব পণ্য জব্দ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সহকারি রাজস্ব কর্মকর্তা আজিজের নেক ইশারায় গেট কন্ট্রাক্টে পাচারের সময় ডিসি কুরিয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব পণ্য জব্দ করেন। কুরিয়ারের সেই বিখ্যাত ইয়াসিন, জসিম, নেকসাস কুরিয়ার খাচার মালিক নবী আলম মুন্না ও পলাশ পরস্পর যোগসাজশে ৬৫০ কেজি পণ্য পাচার করছিল। কিন্ত ডিসি কুরিয়ার তা রুখে দেন। উক্ত পণ্য জব্দের পর তা ওয়ারহাউজে রাখা হয়েছে। অদ্য ২৪ জানুয়ারি পণ্যের কাগজপত্র পরিক্ষা-নিরীক্ষার পর পণ্য আটক বিররণসিহ ঢাকা কাস্টমস হাউজ গুদামে পাঠানো হবে বলে জানা গেছে।্
এ ব্যাপারে ডিসি কুরিয়ার রেজাউল করিমের সাথে যোগাযোগ করেও তাকে না পেয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।