প্রধানমন্ত্রীর থেকে ব্যক্তিগত পুরস্কার পেলেন কাস্টমস কর্মকর্তা জাকির চৌধুরি

বিশেষ সংবাদদাতা : ক্রীড়াংগনে বিশেষ অবদান রাখার স্বীকুতিস্বরূপ নগদ ৫ লাখ টাকার ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্র্বাহী কমিটির নির্বাচিত সদস্য, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সরকারের রাজস্ব আহরণের সিপাহশালার কাস্টমস কর্মকর্তা মো. জাকির হোসেন চৌধুরি। মাননীয় প্রধানমনন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি সম্প্রতি এ পুরস্কার গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয় মহিলা দলের টিমলিডারসহ সাফ ফুটবলে অনূর্ধ ১৫-১৮ ভাল ফলাফল করায় জাকির হোসেন চৌধুরিকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। এ ছাড়া অন্যান্য খেলোয়াড়কে নগদ ১০ লাখ টাকার পুরস্কার দেয়া হয়।