স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়নে এসির বদলি খবরে এবং ননটেকার এসটির বদলির পর কুরিয়ারে ১৭ নিষিদ্ধ ব্যবসায়ির তালিকায় মামা রাইদুল রামরাজত্ব করে বেড়াচ্ছে। প্রতিদিন প্রায় ২০০ খাচার পণ্য দুইনম্বরিওয়েতে খালাস করে নিয়ে যাচ্ছে। প্রতিদিন উত্তরার তার অফিসে বস্তা ভর্তি টাকা নাকি লেনদেন হয়ে থাকে বলে গোয়েন্দারা খতিয়ে দেখছে। তার ভাই আমিনুল তার বাহিনী সিন্ডিকেড এসব টাকা বিতরণ করছে।
কাস্টমস কর্তৃপক্ষ তাকে ৯ লাখ টাকা জরিমানা করার পরও সংশোধন হয়নি একটুকুও। ভাগিনা মুখলেসকে কুরিয়ারে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলেও মামা রাইদুলের সাখে একাকার হয়ে দুইনম্বরি ওয়েতে দেদারচ্ছে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছে। তাকেও (ভাগিনা মুখলেস) কাস্টমস কর্তৃপক্ষ ৯ লাখ টাকার জরিমানা করে। ডি-৯-এর রাজস্ব কর্মকর্তা কুরিয়ারের কয়েকজন ব্যবসায়ির হাতে গোপন পাচওয়ার্ড তুলে দেবার সুযোগে তারা ইচ্ছামত পেপারস গ্রীন করে অনেক সময় ট্যাক্স ফাকি দিয়ে, অনেক সময় নামকাওয়াস্তে ট্যাক্স দিয়ে , অনেক সময় গেটকে ম্যানেজ করে কোটি কোটি টাকার পণ্য নিয়ে যাচ্ছে। এসি কুরিয়ারে শুদ্ধি অভিযানের দুইনম্বর কারবার বন্ধ হলেও ওনার বদলির খবর এবং ঢিলেঢালাভাব – সব মিলে আবার সংঘবদ্ধ ব্যবসায়িরা- যাদেরকে এডিসি কুরিয়ারে নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ টায়গিয়ে দেন- তারাই আবার রামরাজত্ব করছে।
যে পিচ্চি আলামিনকে পন্য পাচারের অভিযোগে তার আশকোনার ঢেরায় অভিযান চালিয়ে এডিসি কয়েক কোটি টাকার পণ্য জব্দ করেন- সেই আলামিন এখন কুরিয়ার দিয়ে পাক পণ্য টানছে। ্ইতিমধ্যেই আলামিন বাহিনী গড়ে তুলেছে, এই পিচ্চি আলামিন দুই নম্বরি ব্যবসা করে ইতিমধ্যেই আংগুল ফুলে কলা , তার ফ্লাট, গাড়ি ,হুন্ডা- কোন কিছুই অভাব নেই।
নতুন খাচার মালিক নাজির এবং একজন নব্য নেতাকেও রাজস্ব কর্মকর্তা গ্রুপ-৯ পাচওয়ার্ড দিয়ে ব্যবসার সুযোগ দিচ্ছে বলে সাধারণ ব্যবসায়িরা জানান।
পাচওয়ার্ড কেলেংকারির বিষয়টি তদন্তে প্রমানিত হবার পর এবং সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টদের লাখ লাখ টাকা জরিমানা করার পরও তা কিভাবে বার বার ব্যবসায়িদের হাতে তুলে দেবার কথা ওঠছে তা এনবিআরের সিআইসি সেলের তদন্ত প্রয়োজন বলে সাধারণ ব্যবসায়িরা মনে করেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
