ঢাকা কাস্টমস হাউজ : কুরিয়ার শুল্কায়ন গেট দিয়ে ৩১ পিচ স্বর্ন পাচার : গ্রেফতার ২ : সন্দেহের তীর বিমানের নিরাপত্তা বিভাগের ২ সার্জেৃন্টের ওপর : ডিউটি প্রত্যাহার

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়ন গেট দিয়ে গত ১৩ জুলাই ৩১ পিচ স্বর্নবার পাচারের ঘটনায় মাঠে নেমেছে বিমানবন্দর থানার এসআই এবং মামলার তদন্ত কর্মকর্ত্া কাইয়ুম। গত ৩১ জুলাই এসআই কাইয়ুম ঘটনা তদন্তে মাঠে আসেন এবং বিমানের এয়ারফ্রেইট আমদানি শাখার ডিজিএম দিবাকর মিয়াজির সাথে কথা বলেন। গত ১ এবং ১৩ , ১৪ জুলাইর বিমানের এয়ারফ্রেইট আমদানি শাখার নিরাপত্তা বিভাগের ডিউটি রোস্টার নিয়ে যান এসআই কাইয়ুম। এসআই কাইয়ুমের সন্দেহের তীর বিমানের কুরিয়ার গেটে ঘটনার সময় ডিউটিরত বিমানের নিরাপত্তা বিভাগের দুই সার্জেন্টের ওপর। এই দুই সার্জেন্টের ডিউটি প্রত্যাহার করা হয়েছে। এ পাচার ঘটনায় বিমানের কার্গো হেলপার আ: রহিমসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা জেলে আছেন।
উল্লেখ্য, ৩১ পিচ স্বর্নবার বিমানের কার্গো হেলপার রহিমসহ ২ জনকে গ্রেফতারে নেতৃত্ব দেয় এপিবিএন পুলিশ। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।