বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়নে স্মাগলিং সহায়তায় জড়িত অভিযোগে এসি দীনাসহ একযোগে সব কাস্টমস কর্মকর্তাকে বদলির পর নতুনৃও এসি হিসেবে সেখানে যোগদান করেন ৩১তম বিসিএস ক্যাডার সোলাইমান হোসেন। নতুন এসি কুরিয়ারে যোগদান করার পর স্মাাগলিং অনেকটাই বন্ধ, রাজস্ব আদায় রেকর্ড সৃষ্টি করছে। হাজার হাজার বিল অব এন্ট্রির পেপারসে কোটি কোটি টাকার রাজস্ব রাড়ছে।, প্রতিদিন প্রায় ১ কোটি টাকার রাজস্ব পাচ্ছে সরকার। নতুন এসির সরসরি তদারকিতে রাজস্ব বাড়ছে। ‘ননটেকার’ এসি হিসেবে এসি সোলাইমান ব্যবসায়ীদের কাছে পরিচিত। আর তাকেই কমিশনার মহোদয় কুরিয়ারে পাঠিয়েছেন –যাতে আগের এসির মতো কুরিয়ারে রামরাজত্ব বিরাজ না করে। কাস্টমস কর্মকর্তাদের প্রকাশ্যে পিটিয়ে ৩০ কোটি টাকার পণ্য ছিনিয়ে নেয়ার ঘটনার আর যাতে উদ্রেক না হতে পারে সেজন্য এসি সোলাইমান জানবাজি রাখছেন। প্রতিটি পেপারসে শতভাগ এক্সামিন/এসেসমেন্ট পরিক্ষা নিশ্চিত করে পণ্য ছাড়করণ করা হচ্ছে। তিনি চেষ্টা করছেন যাতে ‘এক্স সিন্ডিকেড’ ব্যবসায়ীরা কুরিয়ারে হানা দিয়ে আবার পরিবেশ ঘোলাটে করতে না পারে। পিচ্চি আলামিন কুরিয়ার থেকে সটকে পড়েছে-যার বলয় থেকে অতিরিক্ত কমিশনার পাচারকৃত পণ্য জব্দ করেছেন। যুবলীগ নামধারি নেতাকেও আর কুরিয়ারে দেখা যায় না। তবে তার ভাইকে মাঝেমধ্যে কুরিয়ারের বারান্দায় মহড়া দিতে দেখা যায়। মামা-ভাগিনা শতভাগ সরকারের ট্যাক্স দিয়ে ব্যবসা করছেন বলে জানা যায়। এ ব্যাপারে এসি সোলাইমানের সরস উক্তি- যারাই দুনম্বরিওয়েতে পণ্য ছাড়করণের চেষ্টা করবে তাদেরকে রুখে দেয়া হবে। ‘সেভেন সিন্ডিকেড’ ব্যবসায়ীদের ওপরও তিনি নজরদারি করছেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
