ঢাকা কাস্টম হাউসে কোটি টাকার পণ্য আটক

ডেক্স রিপোর্ট : ঢাকা কাস্টম হাউসের কুরিয়ার শুল্কায়ন ইউনিটের গেট দিয়ে পাচারের সময় প্রায় কোটি টাকার মূল্যের গার্মেন্টস পণ্য জব্দ করেছে প্রিভেনটিভ টিম।

প্রিভেনটিভ টিমের রাজস্ব কর্মকর্তা হারুন-অর রশিদ দেশ রূপান্তরকে জানান, ২১ জানুয়ারি দুপুরে কুরিয়ার গেট দিয়ে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য ভুয়া কাগজপত্রের মাধ্যমে খালাসের সময় জব্দ করা হয়। জব্দ হওয়া পণ্য হচ্ছে এসএমআই এক্সপ্রেস নামে একটি প্রতিষ্ঠানের। ওই প্রতিষ্ঠানের মালিক বদরুল আলম শ্যামল। পাচারের সঙ্গে জড়িত ছিল শ্যামলের ছোট ভাই প্রিন্স ও তার কর্মচারী আরাফাত রহমান। আটক হওয়া মালামালের মূল্য প্রায় কোটি টাকা।

সিঅ্যান্ডএফ ও খাঁচার মালিক পরস্পর যোগসাজসে কিছু অসাধু কাস্টমস কর্মকর্তার সঙ্গে আঁতাত করে পণ্য পাচার করে আসছে বলে অভিযোগ। ফলে সরকার প্রতিদিন হারাচ্ছে প্রায় কোটি টাকার রাজস্ব। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: দেশ রূপান্তর