লক্ষীপুর-৩ আসনে জনতার নয়নমনি বদরুল আলম শ্যামল বললেন : জনসেবাই আমার ব্রত

বিশেষ সংবাদদাতা : লক্ষীপুর-৩ আসনের জনতার নয়নমনি বদরুল আলম শ্যামল। রাজনীতির পাশাপাশি ‘অসহায় ফাউন্ডেশ’ গড়ে সমাজের দু:স্থদের পাশে থেকে ইতিমধ্যেই জনতার নয়নমনিতে নিজেকে ঠাই করে নিয়েছেন। প্রতিনিয়ত জনসেবামুলক কাজ করে যাচ্ছেন। ব্যবসায়িকভাবে তিনি যেমন সফল ঠিক তেমনি জনসেবাতেও গণ মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। ভবিষ্যতে স্বপ্ন দেখছেন আরো বড় জনপ্রতিনিধি হবেন।
বদরুল আলম শ্যামলের সাথে কথা হয় রাজধানির উত্তরায একটি রেস্তোরাতে। আলাপচারিতায় তিনি বলেন, ‘অসহাায় ফাউন্ডেশন’ গড়ে তুলে সমাজের অসহায়- দু:স্থদের সেবা করে যাচ্ছি, জনসেবাই আমার ব্রত, ব্যবসাই আমার ইবাদত। জনগণ ভালবাসে বলেই জনতা আমাকে তাদের জনপ্রতিনিধি করেছে, জনতার নয়নমনিতে আমাকে ঠাই করে নিয়েছেন। প্রতিদিনই রাজধানিসহ এলাকায় বিভিন্ন সামাুিজক, সাংস্কৃতিকমুলক অনুষ্ঠানে যোগদান করছি, জনগণের জন্য কিছু করার চেষ্টা করছি। আল্লাহ সহায় হলে আজীবন জনসেবা করে যাব।