ডেক্স রিপোর্ট : ঢাকা সিটি কর্পোরেশনের সদ্য দায়িত্ব বুঝে নেয়ার পরদিনেই মেয়র তাপসের প্রশাসনিক একশন শুরু হয়েছে। ১৭ মে রোববার প্রথম কর্মদিবসের বৈঠক শেষে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলি সরদার এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামানকে সরিয়ে দেয়া হলো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে দোকান বরাদ্দের নামে লুটপাট, আত্মীয়-স্বজনের নামে দোকান বরাদ্দ এবং একই ব্যক্তির নামে একাধিক দোকান বরাদ্দের অভিযোগ আছে। পাশাপাশি অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামানের কমিশন বাণিজ্যের অভিযোগ আছে।
জানা যায়, ঢাকা দক্ষিণ সিটিতে মেগা প্রকল্প, ‘৪ ইউনিয়ন প্রকল্প’ যে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। সেখানে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্তমান) নির্বাহী প্রকৌশলীসহ অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামানের নাম উঠে আসে। মেগা প্রজেক্টে অনিয়মে অর্ধডজন প্রকৌশলী ও কর্মকর্তা জড়িত আছে বলে অভিযোগ আছে।
সিটি করপোরেশনের আইন অনুযায়ী কাউকে চাকরি থেকে বাদ দিতে চাইলে তিন মাসের বেতন দিতে হয়। সাড়ে তিন মাস আগে নির্বাচিত হলেও শনিবার দায়িত্ব বুঝে নেন মেয়র তাপস।
