বিশেষ সংবাদদাতা : শাহজাহান আলী মন্ডল রাজনীতি করেন অসহায় গরীব, দুখি, ভুখা-নাংগা মানুষের জন্য। আর তাই তিনি একজন অসহায় মানুষের ছায়ায় তার ছায়া দেখতে পান । তিনি মনে করেন ওই অসহায় মানুষ-টিই শাজাহান আলী মন্ডল। তিন দশক ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। ১৯৯৬ সাল থেকে এমপি হওয়ার জন্য মনোবাসনা ব্যক্ত করে আসছেন। কিন্ত ঢাকা এবং জামালপুরের- কোন আসনেই তিনি কাংক্ষিত ফল পাচ্ছেন ন। এবার তার জন্য সুযোগ এসেছে। ঢাকা-১৮ আসনের এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত হবার পর এ আসনের জন্য নেত্রীর কাছে আবেদন করেছেন। ইতিমধ্যেই তিনি এ আসনের জন্য মনোনয়নপত্র কিনে ফেলেছেন। এবার তিনি জননেত্রীর নেকনজর এবং আর্শীবাদের অপেক্ষায় আছেন। জননেত্রী যদি মনে করেন শাজাহান আলী মন্ডল এ আসনের জন্য উপযুক্ত তাহলে তাকে মনোনয়ন দেবেন।
শাজাহান আলী মন্ডল ব্যবসার পাশাপাশি রাজনীতি করেন। ব্যবসাকে তিনি ইবাদত মনে করেন। তাই ব্যবসায়িক ভাবেও তিনি সফল। ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন বার বার। কিন্ত তার প্রতিপক্ষরা একবার ক্ষমতায় এসে এ সংগঠনকে কুক্ষিগত করায় তিনি সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আইনের আশ্রয় নিয়ে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতের রায়ে নির্বাচন করার অধিকার আদায় করেছেন। দেশে মহামারি করোনার কারণে নির্বাচন পিছিয়ে যাচ্ছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
