স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক-এর অধীনস্থ যশোহর এয়ারপোর্টের ইএম হেলপার মফিজকে বদলির ৪ মাস পরও ম্যানেজার তাকে রিলিজ দেননি, তাকে আগলে রেখেছেন বলে অভিযোগ ওঠেছে, ম্যানেজারের ক্যাশিয়ার খ্যাত মফিজকে দিয়ে বিমানবন্দর কার পার্কিংয়ের টাকা উঠানো হচ্ছে বলেও অভিযোগ। ম্যানেজার এ সব অভিযোগ অস্ব^ীকার করে মফিজের স্ত্রী অসুস্থ বলে তাকে যশোরে রাখা হয়েছে বলে জানান।
তবে মফিজকে বদলির ১ মাস পর তার স্ত্রী অসুস্থ বলে যশোরে থাকার জন্য আবেদন করেন। খোজখবর নিয়ে জানা যায়, ইএম হেলপার মফিজ দীর্ঘদিন ধরে যশোহর বিমানবন্দরে কর্মরত। তার হাত দিয়ে একাধিক ম্যানেজারকে পার করেছেন মফিজ, নতুন ম্যানেজার আসলেই মফিজ ম্যানেজারের পেয়ারের লোক বনে যায়।
গত ১১ মে বেবিচকের এক অফিস আদেশে মফিজ-রফিকসহ ১১ জনকে বিভিন্ন এয়ারপোর্টে বদলি /পদায়ন করা হয়। রফিক ইতিমধ্যেই মফিজের রিলিভার হিসেবে সিলেট থেকে যশোরে এসে যোগদান করছেন।
বদলি/পদায়নের নথিনং- ৩০.৩১,০০০০.০০০.২১১.১৬.০০০৩.২৬.৪৩৪ তারিখ-১১-০৫-২০২৬ খ্রি:।
এ আদেশে আরো যাদেরকে বদলি/পদায়ন করা হয়েছে তারা হলেন : গ্রন্থাগারিক ইদ্রিস আলি , ফায়ার লিডার ইসমাইল হোসেন, টেলিপ্রিন্টার মেকানিক জান্নাতুল ফেরদৌস, মুদ্রাক্ষরিক বিল্লাল হোসেন, রেডিও ক্লিনার আল আমিন, অফিস সহায়ক ইলিয়াস মাতুব্বর, পরিচ্ছন্নতা কর্মী ফজলুর রহমান ও রিয়াজ উদ্দিন, নিরাপত্তা প্রহরী জুয়েল রানা।
ম্যানেজার আইয়ুব তার (রফিকুল ইসলাম, পিতা এমডি এ হাশেম সেখ, ইএম হেলপার) যশোর এয়ারপোর্টে যোগদানের বিষয়টি অফিস নথিতে বেবিচক সদর দপ্তরে জানিয়েছেন। যার নথিনং-৩০.৩১.৪১০০.৫৬১.১১.২৪২.২৬/২০২২ তারিখ-০৪-০৮-২০২৬ খ্রি:।
বদলিকৃত বাকি ১০ জন তাদের স্ব স্ব বদলিকৃত স্থানে যোগদান করেছেন। কিন্ত মফিজ এখনও যশোরেই বহাল তবিয়তে। কারণ তার উপরে ম্যানেজারের নেকনজড় রয়েছে।
উল্লেখ্য, যশোহর এয়ারপোর্টের আগের ম্যানেজারের আমলের নান অনিয়ম-দুর্নীতি নিয়ে ‘একুশে বার্তা’র অনলাইনে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। ম্যানেজারের সাথে মহিলা আনসার বাহিনীর সদস্য হাসিনার অপকর্ম নিয়েও কথা উঠে, যদিও তৎকালিন ম্যানেজার, ডিবি হারুনের ভগ্নিপতি খ্যাত তা অস্বীকার করেন। আগের ম্যানেজারকে বদলি করে ঢাকায় নিয়ে আসা হয়।
দায়িত্ব দেয়া হয় আইয়ুব আলিকে। সেই থেকে আইয়ুব আলি যশোর সামলাচ্ছেন।
এ ব্যাপারে যশোহর এয়ারপোর্টের ম্যানেজার আইয়ুব আলি জানান, মফিজের স্ত্রী অসুস্থ, যশোরে থাকার জন্য গত ৮ জুন আবেদন করেছে, তাই তাকে রিলিজ দেয়া হয়নি।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
