তফসিল পেছাতে ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

একুশে বার্তা প্রতিবেদন : একাদশ জাতীয় নির্বাচনের তফসিল পেছানোর দাবিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঐক্যফ্রন্টের প্রধান নেতা কামাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দপ্তরে পৌঁছে দেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সম্পাদক (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম পথিক।

প্রধান নির্বাচন কমিশনার বরাবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের পক্ষ থেকে একটি চিঠি  পৌঁছে দেবেন গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক।

কামালের চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত আছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, ৮ নভেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে প্রধানমন্ত্রীর আবারো সংলাপের বিষয়টি বিবেচনায় রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সাথে আবারো সংলাপে বসার ব্যাপারে ইচ্ছুক। এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়া। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত ইসির অপেক্ষা করাই শ্রেয়।

কামাল চিঠিতে আরও বলেন, তফসিল ঘোষণার দিনক্ষণ নির্ধারণে আপনাদের এমন অপেক্ষা রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ইসির প্রতি আস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।