‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা ভাবছে সরকার’

একুশে বার্তা ডেক্স : ধর্ষনের সব্বোচ শাস্তি ‘মৃত্যুদন্ডের’ কথা ভাবছে সরকার। এ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইনমন্ত্রী ব্যানিস্টার শফিক আহমেদ মতামত ব্যক্ত করেছেন। তারা বলেছেন, আইন যেহেতু জনগণের জন্য আর জনগণের পক্ষ থেকেই সব্বোচ শাস্তি মৃত্যুদন্ডের দাবি ওঠছে, তাই এ আইন করা যেতে পারে।

বুধবার (৭ অক্টোবর) সকালে নিজ বাসায় সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক ধর্ষণে সব্বোচ শাস্তি মৃত্যদন্ডের কথা তুলে তুলেন,  এ কথা  প্রচার করে  সময় ডিবিসি টিভি ।

এ দিকে সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ধর্ষনে সব্বোচ শাস্তি মৃত্যুদন্ডের কথা বলে মতামত তুলে ধরেছেন। আমাদের সময় ডটকমে তা ৮ অক্টোবর প্রকাশিত হয়েছে।

আইনমন্ত্রী বলেন, আইন করা হয় মানুষের জন্যই। জনগণের পক্ষ থেকে যেহেতু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়ে দাবি উঠেছে, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় ধর্ষণের শাস্তি বাড়ানোর দাবি উঠেছে। ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চলছে রাজধানী ঢাকাসহ জেলায় জেলায়।