বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের সিভিল ডিভিশন-২-এ গত অর্থবছরে অর্ধশত ঠিকাদারি সম্পন্ন করা হয়েছে, সাইট ইনজিনিয়ার সাইট পরিদর্শন করে সনদ দিয়েছেন, এমবিএ তা লেখাও হয়েছে , সংশ্লিষ্ট ইনজিনিয়াররা তাতে স্বাক্ষরও করেছেন, মোট বিলের চার ভাগের এক ভাগ পরিশোধও করা হয়েছে। বাকি বিল দিতে সিএএবির সংশিস্ট ্ বিভাগ সিদ্ধান্তহীনতায় । এ দিকে নিজের পকেটের টাকা খরচ করে ঠিকাদারি কাজ শতভাগ সম্পন্ন করলেও ঠিকাদাররা বিল না পেয়ে পথে বসার উপক্রম হচ্ছে বলে ঠিকাদাররা জানান।
এ ব্যাপারে সিডি-২-এর হিসাব বিভাগের হিসাবরক্ষক শাহাদৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শতভাগ কাজ করা হয়েছে, বিলও চার ভাগের একভাগ পরিশোধ করা হয়েছে, বাকি বিল পরিশোধের বিষয়টি ফাইনান্সের বিভাগের বিষয়, সদস্য ফাইনান্স বা পরিচালক ফাইনান্সের দপ্তর থেকে বিল পরিশোধে নির্দেশনা না আসলে আর ফান্ডে টাকা না থাকলে আমরা কিভাবে বিল দেব।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার জানান, আমরা অর্ধশত ঠিকাদার সিডি-২-এর অধীনে অর্ধশত ঠিকাদারি কাজ শতভাগ সম্পন্ন করেছি, সংশ্লিষ্ট সাইট ইনজিনিয়াররা সাইট পরিদর্শন করে কাজ করার সনদ দিয়েছেন, তা এমবিএ উঠিয়ে দেয়া হয়েছে, তাতে সংশ্লিষ্ট ইনজিনিয়ারদের স্বাক্ষর রয়েছে, আমাদেরকে চার ভাগের একভাগ বিল পরিশোধ করা হলেও বাকি বিল পরিশোধ করা হচ্ছে না, আমরা পকেটের টাকা খরচ করে কাজ করে বিল না পেয়ে পথে বসার উপক্রম হচ্ছি, কিন্ত সিএএবি কর্তপক্ষ এ ব্যাপারে উদাসীন। আমরা যাব কোথায় ?
টেন্ডার ছাড়াই কাজ : সিডি-২-এ কাওলার স্টাফ কোয়ার্টারের ‘ইউ, এফ ,ই’ টাইপের ভবনে টেন্ডার ছাড়াই মেনটেন্সের আওতায় সংস্কার ঠিকাদারি কাজ চলছে। ‘ই টাইপ ভবনে ঠিকাদারি কাজ করছেন ঠিকাদার রাফিজ, ‘এফ’ টাইপ ভবনে ঠিকাদারি কাজ করছেন বাবু নামের ঠিকাদার এবং ‘ইউ’ টাইপ ভবনের ঠিকাদারি কাজ করছেন মুশতাক নামের ঠিকাদার। ইতিপূর্বের এক্সইনের আমলে ঠিকাদারি কাজে ছাড় দেয়ার প্রবণতা থাকলেও বর্তমান এক্সইনের অধীনে এ সুযোগ নেই বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়। আর তাই এক্সইন নিজেই কাজের সাইট পরিদর্শন করছেন।
সহকাররি প্রকৌশলী জহির আউট, জামান বহাল : সিডি-২-এ কর্মরত সহকারি প্রকৌশলী জহিরকে কক্সবাজার বিমানবন্দরে বদলি করা হয়েছে। কিন্ত উপ- সহকারি প্রকৌশলী জামান বদলির পরও বহাল, তিনি বিমানমন্ত্রীর লোক বলে অনেকে জাহির করে বলে বেড়ান তাকে বদলি করার সাধ্য কারো নেই। এই প্রকৌশলীকে ঈর্শাল কলোনী, তেজগাও, বনানী কোয়ার্টারের দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে সিডি-২ এক্সইন অফিসে গত দুদিন গিয়েও এক্সইন অফিসে না থাকায় কথা বলা সম্ভব হয়নি।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
