প্রার্থিতা ফিরে পেলেন গোলাম মওলা রনি

একুশে বার্তা ডেক্স : পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি প্রার্থী গোলাম মওলা রনি মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তা জমা দেওয়ার পর বাতিল হয়ে গেলেও আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি শুরুর প্রথমদিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।

গত রোববার হলফনামায় স্বাক্ষর না থাকায় রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী।

প্রার্থিতা ফিরে পেতে পরে ইসিতে আপিল করেছিলেন রনি।