একুশে বার্তা রিপোর্ট : ফরিদপুরের আতংক দুই ভাই বরকত-রুবেলের পাহাড়সম সম্পদের খোজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ ওঠেছে এলজিইডির ঠিকাদারি কাজের শতকরা ২০ ভাগ কমিশনের টাকা সুইডেন হয়ে তারেক জিয়ার কাছে লন্ডনে চলে যাচ্ছে। এ ব্যাপারে তৃণমুল আওয়ামীলীগ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ দায়ের করেছে।
এদিকে বরকত-রুবেল দুই ভাইকে দাপ্তরিকপত্র দিয়ে তলব করেছে দুদক।
জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের মৃত আব্দুস সালাম মণ্ডলের ছেলে সাজ্জাদ হোসেন বরকতকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সোমবার দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক নোটিশে তাকে হাজির হয়ে এ বিষয়ে বক্তব্য প্রদান করতে বলা হয়।
দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে আসার সময় অবশ্যই তাকে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের (যদি থাকে) ফটোকপি, স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ ও আয়কর নথি নিয়ে আসতে বলা হয়েছে।
