বাংলাদেশে নির্বাচন: হাসিনার লক্ষ্য চতুর্থ মেয়াদে ক্ষমতা

একুশে বার্তা ডেক্স : আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় যেতে নির্বাচন করছেন। তার প্রচারণা বিতর্কিত হচ্ছে। দেশটির বিরোধী দল বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) দাবি করে সরকার মূলধারার প্রচার মাধ্যমগুলো নিয়ন্ত্রন করছে এবং তাদের হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ক্ষমতাসীন দল আশা করে যে দেশের অর্থনৈতিক অগ্রগতির কারণে তারা বাংলাদেশের ১০ কোটি ভোটারের সমর্থন পাবে। ২০০৯ সাল থেকে মাথাপিছু আয় তিনগুণ বেড়েছে এবং গত দশকে বার্ষিক গড় বৃদ্ধির হার ৬% এরও বেশি যা উন্নয়নশীল বিশ্বের মধ্যে দ্রুততম। এ বিষয়ে বিবিসি ওয়ার্ল্ড শনিবার একটি অডিও প্রতিবেদন দিয়েছে। লিংক- https://www.bbc.co.uk/programmes/p06wqtyq