ডেক্স রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন থেকে এক কেজি ৮শ ৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্যাংকক থেকে আসা বিজি ০৮৯ ফ্লাইটের টয়লেট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলায়মান হোসেন সাইফ বলেন, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে অভিযান শুরু করি বিমানের ০৮৯ ফ্লাইটের প্লেনে। রাত ১০টার দিকে আমরা অভিযান শেষ করি। অভিযানে টয়লেট থেকে ১ কেজি ৮শ ৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কাস্টমস আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
