বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ বিমান প্রশাসনিক আদেশে নিরাপত্তা বিভাগের প্রধান ডিজিএম নিরাপত্তা বিতর্কিত মোখলেছুর রহমান মৃধাকে সরিয়ে দিয়েছে। ডিজিএম তার দায়িত্বে বহাল থাকাবস্থায় নিরাপত্তা সুপার তোফাজ্জল, সার্জেন্ট সেলিম, শাহজাহানকে ঢাকার বাইরে বদলি করা হলেও নিরাপত্তা সুপার আনিচের বদলি বাতিল করা হয়েছ্ েআরেক মহিলা নিরাপত্তা সুপার যার বিরুদ্ধে পণ্য চুরির অভিযোগে মামলায় আদালত শাস্তি দিয়েছেন। কিন্ত বিমান কর্তৃপক্ষ নাজনীনকে চাকরিচ্যুত করেনি।তাকে আগলে রেখেছে, নাজনীন শাহজালাল বিমানবন্দরে দিব্যি চাকরি করছেন। ডিজিএম রেজা, ডিজিএম মোখলেস তাকে চাকরিচ্যুতির জন্য সুপারিশ না করে তাকে শাহজালাল বিমানবন্দরে পোস্টিং করে রেখেছেন। তার বিরুদ্ধে স্বর্ন পাচারের কথা ওঠলেও এপিবিএন পুলিশ তার গতিবিধি নজরদারিতে নিচ্ছে না। এসপি রাশেদের কান পর্যন্ত স্বর্ন পাচারের কথা পৌছলেও তা আমলে নেয়া হচ্ছে না। এখন নিরাপত্তা বিভাগের নয়া ডিজিএম তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন-সেটাই দেখার বিষয়।
এ দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকা অনুযাযী শাহজালালে মানব পাচারে জড়িত বিমানের ট্রাফিক সুপার সুমন চন্দ্র দাস, ট্রাফিক হেলপার আমির, ট্রাফিক হেলপার আকরাম, কাউন্টার সুপার শাকিল, কাউন্টার সুপার জাহাংগীর, গ্রউিন্ড সার্ভিস অফিসার শওকত, মাহবুব, আনিছ এখনও বহাল। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বিমানবন্দরে প্রবেশে নিষেধাংঙ্ঘা জারি করলেও প্রশাসন তা আমলে নিচ্ছে না।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
