মানব পাচার : অবশেষে ১৮ জনের নিরাপত্তা ‘ডি’ পাস ফেরত দিল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ : গোপন বৈঠক : ১০ জনের ব্যাপারে কর্তৃপক্ষ নীরব

বিশেষ সংবাদদাতা : মানব পাচারের অভিযোগে প্রধানমন্ত্রনীর কার্যালয়ের তালিকাভুক্ত সিভিল এভিয়েশনের ২৮ জন কর্মচারির মধ্যে ১৮ জনের নিরাপত্তা ‘ডি’ পাস জমা নিয়ে ডিউটি অফ করে দেয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ১০ জনের ব্যাপারে নীরব থাকে কর্তৃপক্ষ। এরমধ্যে গার্ড আব্দুল মতিন ‘আরেক গার্ড যিনি এলপিআরে গেছেন- সেই মতিন পাটোয়ারির নাম ব্যবহার করে পার পেয়ে যায়। গার্ড শাহজালাল সরকার প্রশ্ন তুলেন গার্ড মতিন একই নামের অন্য গার্ডের নাম ব্যবহার করে পার পেলে আমি কেন মানব পাচারের অভিযোগে চাকরিচ্যুত্য একই নামের আরেক গার্ড শাহজালালের নাম ব্যবহার করে পার পাব না?
এ নিয়ে একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’র অনলাইনে গত ১ সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। ১৮ জনের নিরাপত্তা ‘ডি’ পাস ফেরত দিয়ে উিটি করার জন্য গত ১ সেপ্টেম্বরই মৌখিক আদেশ জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং গত ১ সেপ্টেম্বর ওই ১৮ জনের হাজিরা কাউন্টও শুরু হয়। ২ সেপ্টেম্বর থেকে ওই ১৮ জন তাদের স্ব স্ব পোস্টে ডিউটি করবে।
এ খবরের সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ১৮ জনের ব্যাপারে মৌখক আদেশ হয়েছে। পরিচালক শাহজালাল বিমানবন্দর ১ সেপ্টেম্বর দিনভর মন্ত্রালয়ে বৈঠকে ব্যস্ত থাকায় ১৮ জনের ‘ডি’ পাস ফেরত দেওয়া হয়নি। তবে ওই ১৮ জনের হাজিরা কাউন্ট হবে। আজ ২ সেপ্টেম্বর ওই ১৮ জনের ‘ডি’ নিরাপত্তা পাস ফেরত দেয়া হবে।
ওই ১৮ জনের বাইরে একজন হচ্ছেন ভান্ডাররক্ষক আমির হোসেন।
১৮ জনের গোপন বৈঠক : ১৮ জনের ‘ডি’ নিরাপত্তা পাস কেড়ে নেবার পর ওরা গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় কাওলার এরাকায় এক গোপন বৈঠকে মিলিত হয়। বৈঠকে ১৮ জন তাদের স্ব স্ব মতামত ব্যক্ত করেন। কেউ কেউ আইনের আশ্রয় নেয়ার পক্ষে মন্তব্য করেন। গোপন বৈঠকে নেতৃত্ব দেন গার্ড শাহজালাল সরকার।