বিএনপি-জামায়াত কুলাঙ্গার সন্তান‘

নিউজ ডেক্স: বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী নেতাদের সঙ্গে ১৪ দলের এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, একটা পরিবারে পাঁচ সন্তান থাকলে তার একটা কুলাঙ্গার হয়। সে কখনও ভালো কাজ করে না। পরিবারের কোনো কথা শোনে না। সবাই তাকে ঘৃণা করে।

তিনি বলেন, ভারতের মহাত্মা গান্ধীর জন্মশতবার্ষিকীতে বিজেপি একটি চরম মৌলবাদী দল হয়েও বিস্তারিত কর্মসূচি পালন করেছে। জাতির পিতার ক্ষেত্রে কর্মসূচি পালন করতে তাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব ছিলো না। অথচ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিএনপি ও জামায়াতের কোনো কর্মসূচি নেই।

আমু বলেন, যারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করে, বাংলাদেশকে মানে না, তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজ ভান্ডারি, আওয়ামী লীগ প্রেসিডিয়াস সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রমুখ।আমাদের সময়ডটকম