৭ ঘণ্টা শাহজালালে ফ্লাইট ওঠা-নামা বিঘ্ন

একুশে বার্তা ডেক্স : ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা ১৫ জানুয়ারি  বুধবারও বন্ধ ছিলো। মঙ্গলবার রাত ৩টা ১৫ মিনিট থেকে বন্ধ রাখা হয় সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ। পরে আজ সকাল ১০টার দিকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এক সপ্তাহের তুলনায় ঘন কুয়াশার পরিমাণ আজ বেশি হওয়ায় রাত সোয়া ৩টা থেকে শাহজালালের সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টার দিকে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

এর আগে গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিলো।

উল্লেখ্য, সাধারণত বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে ফ্লাইট ওঠা-নামা করতে পারে না।।