স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–বেবিচকে জন প্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রঙাপন লংঘন করে চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলী জাকারিয়া হোসেনকে ইএম-১/২-এর আয়ন-ব্যয়ন পদে নিয়োগ দেয়া হয়েছে। এ যেন প্রশাসনের ভিতরে প্রশাসন। প্রশাসনের দ্বৈততার কারণে কোন কোন কর্মকর্তাকে বছরের পর বছর চলতি দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, আবার কাউকে চলতি দায়িত্ব দিতে প্রঙাপনের দোহাই দেয়া হচ্ছে। ৬ মাস পর পর চলতি দায়িত্ব রিভিউ করার নিয়ম থাকলেও তা বছরের পর বছর চলছে -নবায়ন বা রিভিউ করা হচ্ছে না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডারকে প্রায় ৫ বছর চলতি দায়িত্বের ‘উপপরিচালক’ পদে পদোন্নতির ব্যাপারে সংস্থার চেয়ারম্যান বরাবর অভিযোগ করা হলেও তা আমলে না নিয়ে ‘সেই কামরুজ্জামানকে’ আপত্তি সত্বেও ওই পদে পদোন্নতি দেয়া হয়েছে। তার দপ্তর পরিবর্তন করা হলেও পুরনো দপ্তরেই ( শাহজালাল বিমানবন্দরের স্টোর এন্ড পারচেজ-এ ) তিনি ঘাপটি মেরে বসে আছেন। তিনি নাকি তার দপ্তরের দলিল-দস্তাবেজ ইডি হশাবির দপ্তরে পাঠিয়েছেন মাত্র।শাহজালালের স্টোরে আরেকজন ছাত্রলীগ নেতা বসে আছেন।আরেক আওয়ামী দোসরকে কক্সবাজারে বদলি করা হয়েছে। তিনি দীর্ঘদিন সাবেক মন্ত্রী ইনজিনিয়ার মোশাররফের দোহাই দিয়ে শাহজালালের স্টোরে ছিলেন।
জন প্রশাসনের প্রঙাপনে বলা হয়েছে-‘ চলতি দায়িত্ব অর্থ সাময়িকভাবে কোন সরকারি কর্মচারিকে তাহার মূল পদের পরবর্তী উচ্চতর কোন প্রকৃত শুন্য পদে দায়িত্ব প্রদান;
কোন কর্মচারিকে একসাথে একাধিক পদে চলতি দায়িত্ব প্রদান করা যাইবে না;
কোন কর্মচারির নামে বিভাগীয় বা ফৌজধারি মামলার কার্যধারা চলমান থাকিলে তাহাকে চলতি দায়িত্ব প্রদান করা যাইবে না;
চলত্বিপ্রাপ্ত কোন কর্মচারি তাহার পূর্ববতী পদের দায়িত্ব হস্তান্তর করিয়া চলতি দায়িত্বের পদে যোগদান করিবেন এবং চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে পদোন্নতির জন্য প্রণীত জৈষ্ঠতা সংক্রান্ত গ্রেডেশন তালিকা অনুসরণ করিতে হইবে’
বেবিচকের প্রশাসন থেকে শূণ্য পদে চলতি দায়িত্ব অহরহ-ই দেয়া হচ্ছে। আবার কারো ক্ষেত্রে আপত্তি তুলে কোন কর্মকর্তার মাথায় দুই টুপি পরানোর পায়তারা করা হচ্ছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
