একুশে বার্তা ডেক্স : এই নির্বাচনে কোন নিরপেক্ষতা নেই, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন প্রহসনে পরিণত হতে যাচ্ছে। তিনি বলেন, একজন নির্বাচন কমিশনার বলেছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নাই। আর প্রধান নির্বাচন কমিশনার বলছেন, না সব ঠিক আছে। এই ভূয়া সরকার, ভূয়া ইসি (নির্বাচন কমিশন) গণতন্ত্রকে জবাই করেছে।বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজে কুমিল্লা-৭ আসনে ধানের শীষের প্রার্থী ড.রেদোয়ান আহমেদের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকার আজকে জোর করে ক্ষমতায় আছে। যদিও ক্ষমতায় থাকার তাদের নৈতিক অধিকার নেই। ক্ষমতায় থেকে পুলিশ, র্যাব, প্রশাসনকে ব্যবহার করছে। এটা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থি।
তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে কাজ হবে না। লাঠি-লগি-বইঠা দিয়ে গ্রেপ্তার করে লাভ হবে না। এবার ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে মুক্ত করব।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের আর কিছু নেই। তারা কাপুরুষ। এরা দেউলিয়া হয়ে গেছে। সে জন্য মেরে-কেটে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে, মিথ্যা মামলা দিয়ে জনগণকে পরাজিত করতে চায়। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে।’ তিনি ৩০ ডিসেম্বর দল বেঁধে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
