মৃত্যুর পূর্বে মায়ের করুন আর্তী আমার মেয়ে জেসমীন কে সৌদি আরব থেকে আমার বুকে ফিরিয়ে দিন

স্টাফ রিপোর্টারঃ মাত্র কয়েক মাস পূর্বে বাংলাদেশী নারী পাচারকারী আল মেহার ইন্টারন্যাশনাল লিঃ (লাইসেন্স নংঃ আর এল ৩১২) এর এম ডি বরিশাল এর পানু মিয়া কর্তৃক জেসমীন আক্তার নামে এক বাংলাদেশী নারী সৌদি আরব এ পাচার হয়ে যায়। অসহায় বাংলাদেশী নারী জেসমীন আক্তার কে সেখানে মাসের পর মাস কোন বেতন ভাতা না দিয়ে নির্যাতন চালানো হচ্ছে। এ খবর পেয়ে তার মা বানু আক্তার গত ১৯/০৩/২০১৮ তারিখে মারা গেছেন (ইন্নালিল্লøাহি ওইন্না ইলাইহে রাজিওন) তাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা ও তার বেতন ভাতা প্রদানে মানবিক সহয়তা দানের জন্য তার মা মৃতুর দিনই পর রাষ্ট্র সচিব এর কাছে এক পত্র লিখে গেছেন। অপর দিকে তার স্বামী মোঃ লুকমান জন শক্তি কর্ম সংস্থান ও প্রশিক্ষন ব্যুরো-র ডি জির কাছে বিচার চেয়েছেন। এ ব্যাপারে তারা বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ এর কাছেও প্রতিকার চেয়েছেন।