র‌্যাবের ত্বরিত অপারেশনে এক সপ্তাহ পর অপহৃত শিশু রাজু উদ্বার

স্টাফ রিপোর্টারঃ গত ১৫ মার্চ সন্ধায় শিশু অপহরনকারী মোস্তাকিম (৩২), পিতাঃ বাহির উদ্দিন, গ্রামঃ সারভাসা দক্ষিনচাঁদ খানা, থানাঃ কিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারি , সাড়ে চার বছরের শিশু রাজুকে টঙ্গি এলাকা থেকে অপহরন করে মোস্তাকিমের এলাকায় নিয়ে যায় এবং শিশুটির মা মনিরা আক্তারকে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে এবং হুমকি দেয় যে, টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলা হবে। বিষয়টি মনিরা বেগম পুলিশ, র‌্যাব ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদকে অবহিত করেন। বিয়ষটি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ র‌্যাব রংপুর এর কোম্পানি কমান্ডারকে অবহিত করেন। তথ্য পেয়ে র‌্যাব দক্ষতার সাথে অপহরনকারীর মোবাইল ফোন ট্রাকিং করে বুধবার গভীর রাতে অপহরনকারীর গ্রাম থেকে শিশুটিকে উদ্বার করতে সক্ষম হয় । এই অপহরন এর সাথে স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যান জড়িত রয়েছে বলে সূত্র জানায়। র‌্যাব তলবে এর এক পর্যায়ে মেম্বার, চেয়ারম্যান শিশুটির অবস্থান জানাতে বাধ্য হয়।