ডেক্স রিপোর্ট : চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যাবেন বলে মানবজমিনকে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারি হামীম। তিনি বলেন, চিকিৎসা শেষে ড. কামাল ২৫ বা ২৬ জানুয়ারি দেশে ফিরবেন।
