র‌্যাবের সাড়াশি অভিযান : রাজধানীতে জাবালে নূর পরিবহনের ৬টি বাস জব্দ

একুশে বার্তা প্রতিবেদন :  আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাব-১ ও র‌্যাব-৪ এর সদস্যরা জাবালে নূর পরিবহনের ৬টি বাস জব্দ করেছে ।

জনা গেছে,  বিআরটিএ কর্তৃক রুট পারমিট বাতিল করা সত্ত্বেও জাবালে নূর পরিবহনের বাসগুলো রাস্তায় বের করা হয়। তাই সেগুলো জব্দ করা হয়েছে।

এর আগে গত ১ আগস্ট দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষিতে এক বাসের চাপায় মিম ও রাজিব নামের দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও ১০-১৫ শিক্ষার্থী। ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।