শাহজালালে এভিয়েশন গার্ডদের কৃতিত্ব :  ১৫ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ: গ্রেফতার ১ : এবার পাচার হচ্ছিল গার্মেন্টস কাপড়ের কার্টনে

স্টাফ রিপোর্টার : মাঝেমধ্যেই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে গোয়েন্দা অভিযানে মাদকসহ বৈদেশিক মুদ্রা আটক করা হয়্।কেখনও সবজির র্কানে আবার কখনও বা গার্মেন্টস পন্যের ভিতরে মুদ্রা- মাদক পাচার করা হয়। ফার্নিচরের ঘোষণায় চন্দন কাঠ তো অহরহ-ই পাচার হচ্ছে, বনিবনি না হলে ধরা পড়চছ, বাকি চালানগুলো ম্যানেজে চলে যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। এর সাথে ত্রিমুখিচক্র জড়িত।

এবার   ১৫ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।১৩ সেপ্টেম্বর  সোমবার রাতে বিদেশি মুদ্রাসহ তাকে আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। থানায় কোনো মামলা হয়েছে।
জিয়াউল হক জানান, বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে গত সোমবার  রাতে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জব্দ করে সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা, যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা সমমূল্যের। বিপুল পরিমাণ এই বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা।

সূত্রমতে, কাস্টমস এক্সামিন-এসেসমেন্টে উক্ত মুদ্রা গার্মেন্টস কাপড় হিসেবে চালিয়ে দেয়া হয়। পাচারের প্রাক্কালে তা রুখে দেয় সিএএবির কতৃব্যরত নিরাপত্তা বিভাগ।