শাহজালালে কাতার এয়ারওয়েজের বিমানের জরুরি অবতরণ

একুশে বার্তা রিপোর্ট : যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে । তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার বিকেল ৫টা ১৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কিউআর-৬৩৮ ফ্লাইটটি ২৬জন যাত্রী নিয়ে দোহা থেকে ঢাকায় আসে। যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের এয়ারবাসটি জরুরি অবতরণ করে। তবে কোনো ধরণের সমস্যা হয়নি।

এর আগে, গত বছরের ২২ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছিল কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ

কাতারের উদ্দেশে উড়োজাহাজটি উড্ডয়ন করলে পেছনের দুটি চাকায় ত্রুটি দেখা দেয়। পরে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করেন