শাহজালালে তুচ্ছ ঘটনায় ম্যাজিস্ট্রেট- পরিচালক মুখোমুখি : ম্যাজিস্ট্রেট সিএএবির অধীনস্থ হয়েও পরিচালকের কমান্ড মানলেন না!

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল বিমানবন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট- পরিচালক বাকবিতন্ডা মতো ঘটনা ঘটেছে। পরিচালক- ম্যাজিস্ট্রেট মুখোমুখি। পরিচালকের কমান্ড অমান্য করলেন ম্যাজিস্ট্রেট।
সূত্রে জানা গেছে, শাহজালাল বিমানবন্দরে কর্মরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ফলস সিলিং পড়ে যাওয়াকে কেন্দ্র করে এর সাথে জড়িত মনে করে ম্যাজিস্ট্রেট ইউসুফ কর্তৃক আদেশে সিএএবির কর্মচারি আমির হোসেনকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটে আজ মংগলবার দুপুররের দিকে। ফলস সিলিং মেরামত বা সংস্কারের কাজ সিভিল এভিয়েশনের। কিন্ত এ ঘটনায় সিএএবির কর্মচারি আমির হোসেনকে গ্রেফতারজনিত বিষয়ে তাকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ ফারুক। কিন্ত নির্বাহি ম্যাজিস্ট্রেট পরিচালকের কথায় কোন কর্নপাত করেনি। বিষয়টি নিয়ে বিমানবন্দরে তোলপাড় চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিএএবির কর্মচারি আমিরকে ছেড়ে দেয়া হয়নি বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ ফারুক বলেন, তুচ্ছ ঘটনায় সিএএবির কর্মচারি আমিরকে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে ম্যাজিস্ট্রেট- পরিচালক বাকবিতন্ডা হয়েছে। ম্যাজিস্ট্রেট নাকি পরিচালকের অধীনে চাকরি করেন না-এমন কথাও বলাবলি হচ্ছে ।
উল্লেখ্য, শাহজালালের সাবেক পরিচালক জাকির হোসেনের সাথেও ইতিপূর্বে ম্যাজিস্ট্রেটের বাকবিতন্ডা ঘটনা ঘটে। পরিচালককে স্যার না বলায় ওই সময় ঘটনার তখন উদ্রেক হয়।