শাহজালালে নিয়ন্ত্রিত টেন্ডারে কাজ পাচ্ছে জাপা-বিএনপির চাচা-ভাতিজা

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরে নিয়ন্ত্রিত টেন্ডারে বছরের পর বছর পরিবহন সেক্টরের কাজ পাচ্ছে বিএনপি-জাপার চাচা-ভাতিজা।ইজিপি টেন্ডারে এটা কিভাবে সম্ভব- তা নিয়ে অনেককে ভাবিয়ে তুললেও সিএএবি কর্তৃৃপক্ষ নির্বিকার। এ ক্ষেত্রে কলকাঠি নাড়ছেন সহকারি পরিচালক (এমটি) এবং পরিচালক এ্যারো/এটিএস। চাচার ফার্মের দুটি মাইক্রোবাস এবং ১টি বড় বাস এবং ভাতিজার ফার্মের দুটি বড় বাস শাহজালাল বিমানবন্দরে বছরের পর চলছে। কিন্ত এর ব্যত্যয় ঘটছে না। প্রশ্ন ওঠেছে ইজিপি টেন্ডার নিয়ন্ত্রত করে কে। আর নিয়ন্ত্রন না করলে ইজিপি টেন্ডারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই কেন? তাহলে কেন বিএনপি- জাপার চাচা- ভাতিজার ঠিকাদারি প্রতিষ্ঠান বছরের পর বছর টেন্ডারে পরিবহনের কার্যাদেশ পাচ্ছে। চাচা করেন জাতীয় পাটি আর ভাতিজা করেন বিএনপি। ভাতিজা বিএনপি করায় একাধিক মামলায় আসামি, বর্তমানে পলাতক। শাহজালালের স্টোরের একটি কোড থেকে এই পরিবহন কাজের বিল পরিশোধ করা হয়ে থাকে।