শাহজালালে বিপুল সংখ্যক ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

আবুল বাশার : হযরত শাহজালাল(রহ.)আন্তর্জাতিক বিমানবন্দরে ৯হাজার পিস ইয়াবাসহ দুই রোহীঙ্গা নাগরিককে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়েছে।

আমর্ড পুলিশ সুত্র জানায়, আটককৃতরা কক্সবাজার থেকে রাত ৯টায় বিমানে করে ঢাকায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। তারা পাকস্থলিতে করে ইয়াবাগুলো এনেছে। তবে গণনা শেষে ইয়াবার পরিমান  আরো বাড়বে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে  সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।