শাহজালাল বিমানবন্দরে মেজর হাফিজ আটক

একুশে বার্তা রিপোর্ট : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিনকে শাহজালাল বিমানবন্দরে আটক করা হয়েছে। গত ১২ অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে  তাকে আটক  করা হয় । এ সময় মেজর হাফিজ  সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন। পরে তার নামে পল্লবী থানা ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। মামলা নং ৪২। এ মামলায় তাকে আটক দেখানো হয়েছে।