
বিশেষ সংবাদদাতা : বিদেশে অবস্থানকালে সরকারের অতিরিক্ত সচিব, বর্তমানে সিভিল এভিয়েশনের সদস্য নিরাপত্তা পদে কর্মরত শাহ ইমদাদুল হক দায়িত্বরত অবস্থায় জন প্রশাসনের এক দাপ্তরিক চিঠিতে সিভিল এভিয়েশনের পরিচালক প্রশাসন আলাউদ্দিনকে এ পদে (সদস্য নিরাপত্তা) বদলি করা হয়। কিন্ত পক্ষকাল পরও এ বদলির আদেশ কার্যকর হয়নি বলে সিএএবি সূত্রে জানা গেছে।
এ দিকে সদস্য নিরাপত্তা পদে কর্মরত শাহ মো. ইদাদুল হক বিদেশ থেকে ফিরে এসে তার পুরনো কর্মস্থলে বসেছেন। কারণ তাকে জন প্রশাসন মন্ত্রণালয়ের ওই আদশে বদলি করা হয়নি। আর পরিচালক প্রশাসন আলাউদ্দিন যাকে সদস্য নিরাপত্তা পদে বদলি করা হয়েছিল তিনি তার স্বপদেই ( পরিচালক ,প্রশাসন) বহাল আছেন। তাহলে এ বদলি প্রক্রিয়া কার স্বার্থে- এমন প্রশ্ন ওঠেছে সিএএবিতেই।
সূত্রে জানা গেছে, সদস্য নিরাপত্তা পদে কর্মরত সরকারের অতিরিক্ত সচিব পদোন্নতি পেলে সিএএবি থেকে বিদায় নেবেন। সে ক্ষেত্রে আগামি ডিসেম্বর/জানুয়ারি পর্যন্ত তিনি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে সূত্রে আভাস দেয়া হয়েছে।
