শিক্ষার্থীদের ওপর হামলা : ‘আইজিপিকে দুঃখ প্রকাশ করতে হবে’

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় কমিটি। আজ বুধবার নোয়াখালী ও গোপালগঞ্জে আন্দোলনকারীদের উপর পুলিশ হামলা করে। এ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে পৌঁছালে আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পড়ে। ঘটনার নিন্দা জানিয়ে তাৎক্ষনিক বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটি। তারা বলেছেন, আগামী ২ ঘণ্টার মধ্যে আন্দোলন থেকে পুলিশ সরিয়ে নিতে হবে। আইজিপিকে দুঃখ প্রকাশ করতে হবে।

ধর্মীয় উপাসনালয় মসজিদে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপের জন্য দুঃখ প্রকাশ করতে হবে।