শেখ হাসিনাকে বিএফইউজে ও ডিইউজের অভিনন্দন

একুশে বার্তা রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সমাজ।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) পক্ষ থেকে তাকে এ অভিনন্দন জানানো হয়।

মঙ্গলবার এক বার্তায় অভিনন্দন জানান – বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ এবং ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এ বিজয়ে সমগ্র দেশবাসীর সঙ্গে সাংবাদিক সমাজও আনন্দিত ও অভিভূত।

বিএফইউজের দফতর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়