একুশে বার্তা ডেক্স : সরকার বিরোধী বক্তব্যের জন্য বিএনপি নেতারা প্রতিযোগিতায় নেমেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা-নোয়াখালী সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সরকারবিরোধী বক্তব্যের জন্য বিএনপির নেতাকর্মীরা এখন প্রতিযোগিতায় নেমেছেন। তারা হাইকমান্ডকে খুশি করতে চান। ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশি হতাশ। আমাদের প্রার্থীর ক্লিন ইমেজ আর বিএনপি প্রার্থী প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে অভিযুক্ত। নির্বাচনে শতভাগ বিজয়ের সম্ভাবনা আমাদের ছিল।
তিনি বলেন, নারায়ণগঞ্জে যারা সন্ত্রাস করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার নির্দেশ রয়েছে। বিষয়টি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী তদারকি করছেন।
সেতুমন্ত্রী জানান, কুমিল্লার টমসনব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক হচ্ছে। দুই হাজার এক শ সত্তর কোটি টাকা ব্যয়ে ৫৯ কিলোমিটার মহাসড়কটি নির্মাণ করা হবে। চারটি প্যাকেজে কাজটি হচ্ছে। এক মাসের মধ্যে কাজটি শুরু হবে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
