সর্ষসায় ভুত ! শাহজালালে যাত্রীর স্বর্ন এধার-ওধার : অবশেষে শুল্ক গোয়েন্দার সিপাই রজবের থেকে উদ্ধার

বিশেষ সংবাদদাতা : যারা স্বর্ন আটক করে, তারাই আবার কোন কোন সময় সুযোগ বুঝে অতি লোভে ব্যক্তি স্বর্থে এধার-ওধার করে থাকে স্বর্ন। এ যেন সর্ষসায় ভুত! এতে করে সংশ্লিষ্ট সংস্থার বদনামও হয়ে থাকে।
এমনই ঘটনা হযরত শাহজালাল বিমানবন্দরে ঘটেছে। জনৈক যাত্রীর স্বর্ন এধার-ওধার করা হয়। এ নিয়ে বিমানবন্দরে তোলপাড় শুরু হয়। গোয়েন্দারা বিষয়টি খতিয়ে দেখেন। অবশেষে শুল্ক গোয়েন্দার সিপাই রজবের থেকে স্বর্নের বারটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিপাই রজবকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শাহজালাল বিমানবন্দরে গত ১৩ ফেব্রুয়ারি শুল্ক গোয়েন্দার ‘বি’ শিফটের ডিউটি পালায়।
সংশ্লিøষ্ট সূত্রে জানা গেছে, ভ্যাট ঢাকা পশ্চিম কমিশনারেটের সিপাই রজক প্রেষণে শাহজালাল বিমানবন্দর শুল্ক গোয়েন্দার ‘বি’ শিফটে কর্মরত। জনৈক যাত্রীর একটি স্বর্নের বার তার ব্যবহৃত মোবাইল ফোনের ব্যাটারির স্থানে সংস্থাপন করে নিয়ে যায়। এ ঘটনা বিমানবন্দরে তোলপাড় শুরু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর সিপাই রজবকে ডেকে তলবের এক পর্যায়ে সে স্কীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। পরে তার বলয় থেকে একটি স্বর্নের বার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট হয়েছে। শুল্ক গোয়েন্দার সিপাই রজবকে সাসপেন্ড করা হয়েছে।