সাবেক উপ সচিব নেয়ামত উল্লাহ আটক

একুশে বার্তা ডেক্স : সাবেক উপসচিব নেয়ামত উল্লাহ ভুইয়াকে আটক করেছে র‌্যাব। গতরাতে ধানমন্ডির নিজ বাসা থেকে রাত দুইটায় তাকে আটক করা হয়। আজ কিছুক্ষণ আগে র‌্যাব তাকে আটকের কথা জানিয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হতে পারে। তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ জানিয়েছেন, আমাদের কাছে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।  সূত্র : মানবজমিন