সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকুর স্ত্রী পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফন্নেছা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
৩ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লুৎফন্নেছা বেগম দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিক ও ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১৬ জানুয়ারি রাত ১২টায় এয়ার অ্যাম্ব্যুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
