সিএএবির সদস্য (প্রশাসন)কে দ্বিতীয়বার বদলি : সদস্য (নিরাপত্তা)কেও বদলির প্রক্রিয়া

বিশেষ সংবাদদাতা : গত ৪ অক্টোবর বদলির পর তা কার্যকর না হওয়ায় গত ১৮ নভেম্বর সিভিল এভিয়েশনে কর্মরত সরকারের অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেনকে দ্বিতীয়বার গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এদিকে সিভিল এভিয়েশনে নিয়োগ কেলেংকারির ঘটনায় ২ জন ভুয়া চাকরি প্রার্থীকে সনাক্ত করে তাদের থেকে মুচলেকা দিয়ে ছাড়করণের ঘটনায় সদস্য (নিরাপত্তা)কে সিএএবি থেকে বদলির প্রক্রিয়া করা হচ্ছেন বলে সিএএবিতে চাউর হয়ে গেছে। উক্ত পদে সিভিল প্রশাসন থেকে জনবল না দিয়ে এয়ারফোর্স থেকে জনবল নিয়োগের বিষয়টি কর্তৃপক্ষ ভেবে দেখছেন। যেহেতু বিষয়টি ও এ পদটি নিরাপত্তা সংশ্লিষ্ট- তাই সিভিল প্রশাসনের চেয়ে সিএএবির অন্যান্য ২/৩টি পদের মতো সদস্য নিরাপত্তা পদটিও এয়ারফোর্সের মাধ্যমে পূরণ করা হলে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার হবে বলে সিএএবি কর্তৃপক্ষ চিন্তভাবনা করছেন।
এদিকে একই বদলির আদেশে পরিচালক (প্রশাসন) সিএএবি থেকে চলে গেলেও সদস্য ( প্রশাসন) বহাল থাকায় আবার দ্বিতীয়বার দাপ্তরিক চিঠি চালাচালি করতে হয়েছে মন্ত্রণালয়কে।
অন্যদিকে বিমানমন্ত্রীর পিএস সচিব, সদস্য (প্রশাসনের) ব্যাচমেট হওয়ার সুবাধে তার বদলির বিষয়টি বার বার প্রভাবিত হচ্ছে বলে অনেকে মনে করছেন। যদিও মন্ত্রীর পিএস সবেমাত্র পদোন্নতি পেয়ে ডিএস হয়ে মন্ত্রীর পিএসগিরিই করছেন। মন্ত্রীর এই পিএস বিএনপির একজন সাবেকমন্ত্রীর ফুফাতো ভাই বলে মন্ত্রণালয়সহ সিএএবির সদর দপ্তরে ব্যাপক জানাজানি হয়ে গেছে।
এদিকে হত্যা মামলার এফআইআরভুক্ত আসামিকে নিরাপত্তা অপারেটর পদে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভাইভা নেয়া হয়েছে, তার ক্রমিকনং-২৪, রোল নং-১০৩০২। সামনে নিরাপত্তা পরিদর্শক পদে জনবল নিয়োগে তদবির বাণিজ্য চলছে বলে শোনা যাচ্ছে।