স্টাফ রিপোর্টার : আগামি ১৩ ডিসেম্বর সিভিল এভিয়েশন চেয়ারম্যানের চাকরির মেয়াদ শেষ হচ্ছে।দুইবছর এক্সটেনশন হবার সম্ভাবনা থাকলেও ফাইল ফেরত আসায় সে সম্ভাবনা উবে যাচ্ছে।
এ দিকে বার বার বদরির পর অবশেষে সিএএবি ছাড়ছেন সরকারের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান। তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী হিসেবে যোগদান করতে পারেন। সরকারের আরো দুই অতিরিক্ত সচিবকে সিএএবিতে বদলি করা হয়েছে।ইতিমধ্যেই মাহবুবুর রহমান মেম্বার ফিন্যান্স হিসেবে সিএএবিতে যোগদান করেছেন। সরকারের আরেক অতিরিক্ত সচিব ড. তারেক আজিজকে সিপিটিইউ থেকে সিএএবিতে বদলি করা হয়েছে। তাকে মেম্বার এডমিন হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে। আবার শোনা যায় মেম্বার ফিন্যান্স হিসেবে সদ্য যোগ দেয়া মাহবুবুর রহমানকে মেম্বার এডমিনে এবং ড. তারেক আজিজকে মেম্বার ফিন্যান্সে দেবার সম্ভাবনা রয়েছে। আগামি ৮ ডিসেম্বর বৃহস্পতিবার আভ্যন্তরীণ এ রদবদল হতে পারে।
এ দিকে সিএএবির সেমসুর নির্বাহী পরিচালক মহসিনকে খাদ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
