সিএএবি-সিএটিসি : দুইদফা তদন্ত ভেস্তে গেছে, তৃতীয়দফা তদন্ত আলোরমুখ দেখছে না : চুরি করে ধরা গেল পরিচালকের হাতে, এরপরও বহাল , কেয়ারটেকার রাজ্জাকের খুটির জোর কোথায়?

স্টাফ রিপোর্টার : দুই দফা তদন্ত ভেস্তে গেছে, তৃতীয় দফা তদন্ত আলোরমুখ দেখছে না। চুরি করে ধরাও গেল পরিচালকের হাতে। কিন্ত এরপরও বহাল। কে সেই ভাগ্যবানি কর্মচারি, তার খুটির জোরই বা কি- এ নিয়ে ঝড় বয়ে যাচ্ছে সিভিল এভিয়েশনের ট্রেনিং সেন্টার- সিএটিসিতে।
সেই ভাগ্যবান কর্মচারি আর কেউ নন তিনি হলেন সাবেক পরিচালকের এলাকার লোক বলে খ্যাত ‘কেয়ারটেকার আব্দুর রাজ্জাক’। যিনি তাকে সিকিউরিটি গার্ডের পদকে ‘কেয়ারটেকার’ পদ বানিয়ে দিয়ে অবসরে।
কেয়ারটেকার রাজ্জাকের বিরুদ্ধে তৃতীয়দফা তদন্ত প্রতিবেদন গত তিনমাসেও প্রকাশ করা হয়নি। বিষয়টি তদন্ত করছেন সিনিয়র যোগাযোগ প্রকৌশলী গোলাম মর্তুজা এবং সিএটিসির লাইব্রেরীয়ান ঈদ্রিস আলি।পরিচালকের প্রশাসনিক ক্ষমতায় কেয়ােেটকার রাজ্জাকের বিরুদ্ধে কোন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি, তাকে আগলে রাখা হয়েছে বলে অভিযোগ।অভিযোগকারি ক্লিনার চান মিয়াকে কেয়ারটেকার রাজ্জাক জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে