সিভিল এভিয়েশনে উপসহকারি প্রকৌশলী ‘ইলেকট্রনিক্স’ পদ কি বিলুপ্ত ?

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশনে উপসহকারি/সহকারি প্রকৌশলী ‘ইলেকট্রনিক্স’ পদ কি বিলুপ্ত? অথচ ১৯৯৬ সালের এক নিয়োগ বিঙ্ঘপ্তিতে উপসহকারি প্রকৌশলী ‘ইলেকট্রনিক্স’ ২টি পদে জনবল চাওয়া হয়। ওই নিয়োগ বিঙ্ঘপ্তিটি সে সময় দৈনিক বাংলায় প্রকাশিত হয়। তৎকালিন জিয়া বিমানবন্দরের বোর্ডিং ব্রীজ প্রকল্পে ২জন সহকারি প্রকৌশলী ইলেকট্রিকেল, ২ জন উপসহকারি প্রকৌশলী ইলেকট্রনিক্স, ২ জন ম্যাকনিক্যাল প্রকৌশলী এবং ১৯ জন বোর্ডিং ব্রীজ অপারেটর সৃষ্ট পদে জনবল চেয়ে ওই বিঙ্ঘপ্তিটি প্রকাশ করা হয়। সেই বিঙ্ঘপ্তি অনুসারে আবেদন করে উপসহকারি প্রকৌশলী ‘ইলেকট্রক্সি’ পদে ১৯৯৯৬ সালে ২৩ এবং ২৪ জুন শাহীনুর আলম এবং সফিকুল আলম নামে দুজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়। তারা দুজনই বর্তমানে সহকারি প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে কর্মরত। দুজনই শাহজালাল বিমানবন্দরে কর্মরত। তাদেও মাদার পদবি ‘ইলেকট্রক্সি’ কি বিরুপ্ত হয়ে গেল? জানতে সহকারি প্রকৌশলী শাহীনুর আলমকে তার সেল ফোনে কল করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
খোজখবর নিয়ে জানা যায়, সিএএবির আর্গানোগ্রামে ‘ ইলেকট্রক্সি’ পদে কোন প্রকৌশলীর পদ নেই। তাহলে এদেরকে কিভাবে ১৯৯৬ সালে ওই পদে ( ইলেকট্রনিক্স) পদে নিয়োগ দেয়া হলো? তাহলে সৃষ্ট পদ কি বিলুপ্ত হয়ে গেল?
এক সময় সিএএবিতে সদস্য (প্রশাসন) পদটিও ছিল না। এ নিয়ে উচ্চ আদালতে রিটও হয়েছিল। এ নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। পরে ওই পদটি সৃজন করে অর্গ্রানুগ্রামে অন্তর্ভুক্ত করা হয়।